শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগামীকাল গোপালগঞ্জে ধর্মখেয়া ঘাটে বুড়ো মা’র বাৎসরিক পূজো উৎসব

সাবেত আহমেদ: [২] গোপালগঞ্জের রঘুনাথপুরে ধর্মখেয়া ঘাটে বুড়ো মা’র বাৎসরিক পূজো-উৎসব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার।

[৩] প্রতি বছর বাংলা সনের ২রা পৌষ উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ বাৎসরিক পূজোনুষ্ঠান। সুস্থতা ও পূণ্য লাভের আশায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জড়ো হন বুড়ো মায়ের মন্দিরে। উৎসবে যোগ দিতে ভোর থেকেই সেখানে ঢল নামে দূর-দূরান্তের ভক্তবৃন্দসহ সাধারণ মানুষের। ঢাক-ঢোল, খোল-করতাল, কাশ বাজিয়ে আলতি করে পূজোর্চনা করেন ভক্তরা।

[৪] মন্দিরের পুরোহিত স্বপন কুমার মন্ডল সাংবাদিকদের জানিয়েছেন, করোনার কারণে এবার উৎসব আয়োজন সীমিত হবে। বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দ যাতে স্বাস্থ্যবিধি মেনে যার যার পূজো-অর্চণার কাজ সম্পন্ন করতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি চলবে মায়ের পূজো-উৎসব। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

[৫] গোপালগঞ্জসহ আশপাশ এলাকার ধর্ম-প্রাণ মানুষের কাছে অতি পরিচিত নাম বুড়ো মা’র ধর্মখেয়া ঘাট। এটি গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শতাধিক বছরের পুরোনো একটি ধর্মখেয়া ঘাট। মনষ্কামনা নিয়ে সেখানে বুড়ো মায়ের কাছে প্রার্থণা রাখলে তা পূর্ণ হয় - এমন বিশ্বাস নিয়েই মানুষ সেখানে যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়