শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কমলগঞ্জে ধলাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

স্বপন দেব: [২] উপজেলার রহিমপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ধলাই নদীতে বুধবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বিকাল ৩টায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। তবে উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।

[৩] কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক মহাদেব বাচাড় বলেন, ধলাই নদীতে ভেসে আসা লাশের সংবাদ পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। আনুমানিক ৩৫-৩৬ বছর বয়সী পুরুষের লাশটি প্রায় অর্ধগলিত অবস্থায় ছিল। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

[৪] ঘটনাস্থল থেকে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়