শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলাপি টেস্টের একদিন আগে একাদশ ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বৃহস্পতিবার অ্যাডিলিডে শুরু হবে দুই দলের এই মহারণ। ভারতীয় দলের সেরা একাদশে কারা খেলবেন এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। এর মধ্যেই টুইট করে একাদশ জানিয়ে দিলো ক্রিকেট বোর্ড।

[৩] ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গী হিসেবে খেলবেন পৃথ্বী শ। জায়গা পাননি অভিজ্ঞ লোকেশ রাহুল কিংবা তরুণ শুভমান গিল। উইকেটরক্ষক হিসেবে অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার ওপরই ভরসা রেখেছে বিসিসিআই। প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেও জায়গা পাননি ঋষভ পন্থ।

[৪] জসপ্রীত বুমরাহ-মোহাম্মদ শামির সঙ্গে পেস আক্রমণে থাকছেন উমেশ যাদব। একমাত্র স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। মূলত এক ওপেনার, তৃতীয় পেসার ও উইকেটরক্ষক হিসেবে কে থাকবনে তা নিয়েই বেশি চর্চা হয়েছিল।

[৫] এখন পর্যন্ত ভারত গোলাপি বলে টেস্ট খেলেছে মাত্র একটি। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে ভারত জেতে ইনিংস ও ৪৬ রানে। অন্যদিকে অস্ট্রেলিয়া ৭টি ম্যাচ খেলে হারেনি একটিতেও। কাল বিরাট কোহলিদের সামনে অগ্নি পরীক্ষা।

[৬] সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন ভবিষ্যৎ বাণী দিয়েছেন ইতিমধ্যে। তার মতে ভারত যদি এই টেস্টে হারে তাহলে ধবলধোলাই হবে।

[৭] ভন বলেন, ‘গোলাপি বলের টেস্ট হচ্ছে মূল। অস্ট্রেলিয়া কখনো হারেনি দিবারাত্রির টেস্টে। তারা যদি প্রথম ম্যাচ জিতে যায় আর ভারত যদি বিরাট কোহলিকে শেষ তিন ম্যাচে না পায় তাহলে সিরিজ হবে ৪-০।’-টুইটার

  • সর্বশেষ
  • জনপ্রিয়