শিরোনাম
◈ বিদেশি কর্মীদের নিয়োগে নতুন শর্ত, স্পনসর করা গ্রিন কার্ডের নিয়ম কঠোর করছে যুক্তরাষ্ট্র ◈ অবশেষে জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ, উদ্বোধনে পুতিনের যোগ দেয়া নিয়ে যা জানা গেল ◈ বাংলাদেশে মার্কিন বিনিয়োগ ও বেসরকারি পুঁজি আকর্ষণে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ গোপালগঞ্জে অস্ত্র হাতে যাদের দেখা গেছে, তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবারের মত জেএসসি পর্যায়ে শুরু হচ্ছে কারিগরি শিক্ষা, আবেদন করা যাবে ১৬ জানুয়ারি পর্যন্ত

শরীফ শাওন: [২] ২০২১ সালের নতুন এই শিক্ষা কার্যক্রমে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ভর্তি আবেদন গ্রহণ শুরু হয়েছে ১৫ ডিসেম্বর। ১৭ জানুয়ারি লটারির অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ১৮ জানুয়ারি থেকে নতুন শিক্ষাক্রমে ক্লাস শুরুর পরিকল্পনা রয়েছে জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ।

[৩] পরিচালক বলেন, শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অন্যান্য পাঠ্যের বাইরে ১টি করে ‘কর্মমুখী প্রকৌশল শিক্ষা’ নামক পাঠ্য বাধ্যতামূলক থাকবে। শিক্ষাজীবনের শুরু থেকেই তারা বিজ্ঞান, কারিগরি ও বাস্তবমুখি শিক্ষা গ্রহণ করবে। খেলাধুলার মাধ্যমে প্রাথমিক বিষয়গুলো শিখবে। এতে কারিগরি শিক্ষার বিষয়ে জনমনে ব্যাপক উদ্দিপনার সৃষ্টি হবে।

[৪] ফরিদ উদ্দিন জানান, প্রথম পর্যায়ের প্রকল্পে ১০০ উপজেলায় ১০০টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (টিএসসি) করা হয়েছে। যার মধ্যে ২৫টি টিএসসি শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত হয়েছে। এগুলোতেই ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও সকল উপজেলায় ১টি করে টিএসসি স্থাপনের অপর প্রকল্পটি প্রক্রিয়াধীন রয়েছে।

[৫] ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীরা এসএসসি ভোকেশনালের লক্ষ্যে অষ্ট শ্রেণিতে ভর্তি হতে পারবে, সাধারণ শিক্ষাতেও যেতে পারবে। এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশের বিষয়ে দক্ষতা অর্জন করবে এবং উচ্চশিক্ষার সুযোগ পাবে।

[৬] নতুন শিক্ষা কারিকুলামের বিষয়ে ইতোমধ্যে একটি খসড়া প্রবিধান তৈরি এবং ষষ্ঠ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।

 

  • সর্বশেষ