শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ক্ষতিগ্রস্ত আরও এক হাজার ক্রীড়াবিদকে আর্থিক অনুদান দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: [২] করোনায় ক্ষতিগ্রস্থ ক্রীড়াবিদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের হাতে ৭০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সরকারের ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে আরও এক হাজার ক্রীড়াবিদকে ৭ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়।

[৩] অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেন। এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধি ও ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

[৪] ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, করোনা দুর্যোগের শুরু থেকেই আমরা আমাদের ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠকদের মানবিক সহায়তা করার চেষ্টা করে আসছি। প্রথম পর্যায়ে আমরা বিভিন্ন ফেডারেশনের মাধ্যমে এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা দিয়েছি। আমরা বিভিন্ন ক্রীড়া ফেডারেশন, ক্রীড়াবিদ ও ক্রীড়া সাংবাদিক সংগঠনের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করেছি।

[৫] এছাড়াও দেশের তৃণমূল পর্যায়ে অসহায় হয়ে পড়া ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা করার লক্ষ্যে আমরা ৮ টি বিভাগীয় ও ৬৪ টি জেলা ক্রীড়া সংস্থাকে প্রায় সোয়া দুই কোটি টাকার চেক বিতরণ করেছি। সংগঠক ও সাংবাদিকদেরও আর্থিক সহায়তা করেছি। - প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়