শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯ মাস বাড়ছে মুজিববর্ষ উদযাপন সময়

আনিস তপন : [২] মুজিববর্ষের সময় বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।এ সংক্রান্ত আদেশ জারির লক্ষ্যে খসড়া প্রস্তুত করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

[৩] প্রসঙ্গত, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গত ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬ মার্চ, ২০২১ পর্যন্ত সময়কে সরকার মুজিববর্ষ হিসেবে ঘোষণা করে।

[৪] কিন্তু কোভিড-১৯ বৈশ্বিক অতিমারির কারণে মুজিববর্ষ উদযাপনের নির্ধারিত কর্মসূচি এ সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। তাই মুজিববর্ষ উদযাপনের সময় ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে।
এ সংক্রান্ত আদেশ আজ ( মঙ্গলবার) জারি হতে পারে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়