শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক ডটকম ডট বিডি ডোমেইন ব্যবহারের ওপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা

বাশার নূরু: [২] সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরী এ আদেশ দেন।

[৩] সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আইনজীবী মোকছেদুল ইসলাম বলেন, ফেসবুক ডটকম ডট বিডি নামের ডোমেইন নিবন্ধন করার অভিযোগে বাংলাদেশি প্রতিষ্ঠান এ-ওয়ান সফটওয়্যার লিমিটেড ও এস কে শামসুল ইসলাম নামের এক ব্যক্তিকে বিবাদী করে গত ২২ নভেম্বর আদালতে ক্ষতিপূরণের মামলা করে ফেসবুক। ওই মামলার গ্রহণযোগ্যতার শুনানি নিয়ে আজ ডোমেইনটি ব্যবহারের ওপর অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেন আদালত। আগামী ৯ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদের লিখিত জবাব দাখিল করতে আদালত নির্দেশ দিয়েছেন।

[৫] ফেসবুকের পক্ষ থেকে মামলায় ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ চাওয়া হয়। ফেসবুকের আইনজীবীর সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে ২০১০ সালের ১৪ জানুয়ারি পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে ফেসবুক ডটকম নামটি নিবন্ধন করায় ফেসবুক কর্তৃপক্ষ। তবে ২০১০ সালে ফেসবুক ডটকম ডট বিডি নামে একটি ডোমেইন বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কাছ থেকে বরাদ্দ নেন এস কে শামসুল ইসলাম। পরে ডোমেইনটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। ২০১৬ সালে বিষয়টি ফেসবুক কর্তৃপক্ষের নজরে আসে। এরপর ডোমেইনটি বন্ধ করার জন্য আইনি নোটিশ পাঠায় ফেসবুক। তবে তা বন্ধ করা হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়