শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে মেয়ের বাড়িতেই  মিলল মায়ের লাশ , আটক ৪

ডেস্ক নিউজ : জেলার  সিদ্ধিরগঞ্জ উপজেলায় রেজিয়া বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সূত্র: জাগো নিউজ

সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার ভাড়াটিয়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। নিহত রেজিয়া বেগম কিশোরগঞ্জ জেলার কটিয়াদির গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।

এ ঘটনায় পুলিশ নিহতের চার স্বজনকে জিজ্ঞাবাসাদের জন্য আটক করেছে।

আটকরা হলো- বৃদ্ধা রেজিয়ার মেয়ে নাজমা, নাজমার স্বামী আলম, মেয়ে ফারিয়া আক্তার ও ছেলে আলামিন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, মেয়ে নাজমার সঙ্গে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকার ভাড়া বাড়িতে থাকতেন ওই বৃদ্ধা রেজিয়া। ভোরে ওই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ওই বৃদ্ধার মেয়ে, মেয়ের স্বামী ও দুই নাতি-নাতনিকে আটক করেছি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়