শিরোনাম
◈ ইরানের ইউরেনিয়াম জব্দে গোপন অভিযান, দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও ◈ এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ, নেতৃত্বে আছেন যারা ◈ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ নিচ্ছে না জামায়াত ◈ নিউক্যাসলকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ম্যানচেস্টার সিটি ◈ এবার ওয়ার্ক পারমিট ভিসা চালু নিয়ে সুখবর দিল যে দেশ ◈ আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি ◈ ‌বিলবাও‌য়ের বিরু‌দ্ধে বার্সেলোনার ঘাম ঝরানো জয় ◈ বাংলাদেশে তেলের মজুত এশিয়ার মধ্যে সর্বনিম্ন ◈ তেহরান বিমানবন্দরে ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে: ইসরায়েল ◈ ইরানি নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিজয় দিবসে বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

তৌহিদুর রহমান: [২] মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

[৩] এর ফলে আগামী বুধবার (১৬ ডিসেম্বর) এ বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বিজয় দিবস উপলক্ষে বুধবার পণ্য রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জানিয়ে দেয়া হয়েছে।

[৪] বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে যথারীতি পণ্য রফতানি কার্যক্রম চলবে। আখাউড়া স্থলবন্দরটি দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে মাছ, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল এবং খাদ্যসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয়ে থাকে। পরবর্তীতে আগরতলা থেকে এসব পণ্য দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সরবরাহ করা হয়।সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়