শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০২ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া দলে আবার ইনজুরির থাবা

স্পোর্টস ডেস্ক : [২] খেলোয়াড়দের একের পর এক ইনজুরিতে অস্ট্রেলিয়া দল ইতোমধ্যেই মিনি হাসপাতালে পরিণত হয়েছে। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে সে তালিকায় নতুন নাম পেস বোলার শেন অ্যাবট। আর তার বিকল্প হিসেবে দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মইসেস হেনরিকস।

[৩] অ্যাবট ঊরুর পেশিতে চোট পেয়েছেন। আর এটিই তাকে দিবা-রাত্রির প্রথম টেস্ট থেকে ছিটকে দিয়েছে। যদিও বক্সিং ডে'র দ্বিতীয় টেস্টের আগেই সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দিবেন তিনি। প্রথম টেস্টের আগে তাঁকে নিয়ে বেশ পরিকল্পনা সাজিয়েছিলো অস্ট্রেলিয়া।

[৪] এমনকি মিচেল স্টার্ক দলের সঙ্গে যোগ না দিলে তার পরিবর্তে অ্যাবটকে খেলানোর পরিকল্পনাও করেছিলো দলটি। যদিও স্টার্ক দলে ইতোমধ্যেই যোগ দিয়েছেন। তাই হয়তো অভিষেকের অপেক্ষা আরেকটু দীর্ঘায়িত হতো ২৮ বছর বয়সী এই অলরাউন্ডারের। এর আগেই ইনজুরির ধাক্কা খেলেন তিনি।

[৫] অ্যাবটের বিকল্প হেনরিকস অনেক পুরোনো নাম হলেও একাদশে এখনো স্থায়ী হতে পারেননি। দেশের হয়ে ১৪টি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৩টি। সেই ২০১৩ সালে চেন্নাইয়ে, ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেললেও এখন পর্যন্ত মাত্র ৪টি টেস্ট খেলেছেন। যার শেষটিও ৪ বছর আগে, ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে।

[৬] হেনরিকস নিজেও মাত্রই ইনজুরি থেকে ফিরেছেন। দেশের হয়ে সীমিত ওভারের খেলার পরে হ্যামস্ট্রিংয়ে হালকা ইনজুরিতে পরেছিলেন। এ কারণে 'অস্ট্রেলিয়া এ' দলের হয়ে ভারতীয়দের বিপক্ষের প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। যদিও তা কাটিয়ে আবারও সুযোগ পেলেন টেস্ট স্কোয়াডেই। - ক্রিকফ্রেঞ্জি/ ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়