শিরোনাম
◈ রোহিঙ্গাদের স্বদেশে ফেরার আশা, কতটা বদলাবে আন্তর্জাতিক আদালতের রায়ে? ◈ টেকনাফে ৫৬ জিম্মি উদ্ধার, বেরিয়ে এলো পাচারচক্রের ভয়ংকর তথ্য ◈ ঢাকায় দুই রুটে মনোরেল নির্মাণের পরিকল্পনা, চলছে নকশার কাজ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয় ◈ উজানের পানিপ্রবাহ বন্ধ, অপরিকল্পিত সেতু ও খননে মৃতপ্রায় ভৈরব নদ; বাঁচাতে পদ্মার সঙ্গে পুনঃসংযোগের দাবি ◈ ইউপি নির্বাচনের প্রস্তুতি শুরু, ৩ হাজার ৯৮১ ইউনিয়নের তালিকা যাচাইয়ের নির্দেশ ইসির; তফসিল ১০ ডিসেম্বর ◈ যে ৫১ অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন মালয়েশিয়াগামী কর্মীরা, ফি সর্বোচ্চ ৮ হাজার টাকা ◈ নরসিংদীতে স্ত্রীসহ পরিবারের সদস্যদের দিয়ে পর্ন ভিডিও তৈরি করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পর্নসাইটে বিক্রির অভিযোগ! ◈ কোস্ট গার্ডের ৪ জাহাজের নাম পরিবর্তন, দায়িত্ব পালনকালে শহীদ ৪ সদস্যের নামে নতুন নামকরণ ◈ খুলনায় রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্রে কালি মাখাল দুর্বৃত্তরা, লিফলেটে ভারত ও রবীন্দ্রবিদ্বেষী বার্তা

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে আবার ‘চরিত্রহীন’ হলাম: স্বস্তিকা

বিনোদন ডেস্ক: জন্মদিনের সেরা উপহার পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়? নাকি দেবালয় ভট্টাচার্যের ‘চরিত্রহীন ৩’-এ ‘রাবেয়া’ চরিত্রে অভিনয় করে রিটার্ন গিফট দিলেন তার অনুরাগীদের? সম্ভবত এও বোঝালেন, ৪০ বছরেও যোগ্য সঙ্গত আর ধারালো চিত্রনাট্য পেলে এখনো তিনিই সেরা!
সবটাই বলবে নতুন সিরিজ। ডেইলি বাংলাদেশ

২৪ ডিসেম্বর যা মুক্তি পাচ্ছে হইচই প্ল্যাটফর্মে। স্বস্তিকা বলুন চাই না বলুন, ১৩ ডিসেম্বর এসভিএফ দফতরে ডাকা সাংবাদিক আড্ডার তিনিই যে মূল আকর্ষণ, বলাই বাহুল্য। সিরিজের পরিচালক দেবালয় ভট্টাচার্য, সৌরভ দাস, নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী, মুমতাজ সরকার, সঙ্গীতকার অমিত-ঈশান উপস্থিত ছিলেন সেখানে।

সবাই আবর্তিত হয়েছেন ‘রাবেয়া’ স্বস্তিকাকে কেন্দ্র করে। কালো শর্ট স্লিভ মিডল লেন্থ টপ আর পা ছোঁয়া মরচে লাল স্কার্ট। খোলা চুলে স্বস্তিকা এখনও মোহ এবং মায়া ছড়ান হাসতে হাসতে। তিনি আসতেই তাই দেবালয় সবার আগে মাইক্রোফোন তুলে দেন তার হাতে।

অভিনেত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতেই প্রথমে নিজেকে নিয়ে রসিকতা করেন, এত কঠিন একটা বছরে আবার ‘চরিত্রহীন’ হলাম! জানিয়েছেন, কেন তিনি রাবেয়া করতে রাজি হলেন? তার পরেই অকপট, এত রকমের চরিত্রে অভিনয় করলেও আমি কখনো মনস্তাত্ত্বিক হইনি। তাই রাবেয়া আমার কাছে চ্যালেঞ্জের। একই সঙ্গে বললেন, তার প্রিয় পরিচালক ভীষণ শক্ত একটি চরিত্র দিয়ে তাকে ভয়ঙ্কর রকম খাটিয়ে নিয়েছেন। পুরুলিয়ায় পাহাড়, ৪২ তলা উঁচু বিল্ডিংয়ে চড়িয়েছেন।

স্বস্তিকা প্রশংসা করেছেন দেবালয়ের সাহসেরও। অতিমারিতে এক্ষুণি কোনো কাজে নেই আমি। ফলে, মাথা কামিয়ে নিয়েছিলাম। এটা যে দেবালয়ের সঙ্গে দর্শকেরাও মেনে নেবেন, ভাবতেই পারিনি! আমার অবশ্য সুবিধাই হয়েছে শুটিংয়ে। চুল নিয়ে বেশি চুলোচুলি করতে হয়নি, হাসতে হাসতে ফাঁস স্বস্তিকার।

বাকি অভিনেতারা নিজেদের চরিত্রের পাশাপাশি আপ্লুত স্বস্তিকার সঙ্গে কাজ করতে পেরে। দেবালয় জানালেন, দর্শকদের চাহিদা মেনেই ‘কিরণময়ী’কে আবার কবর খুঁড়ে তুলে আনতে হয়েছে।

‘কিরণময়ী’ নয়না জানালেন, তিনি আন্তরিক ভাবে চাইছেন, খুব তাড়াতাড়ি যেন ‘চরিত্রহীন ৪’-এর কাজ শুরু হয়। তা হলে বেশ কিছু দিনের জন্য আবার কলকাতায়, নিজের বাড়ি, শহরে থাকতে পারবেন।

‘সতীশ’ সৌরভ দাস জানিয়েছেন, বড় হতে হতেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের অভিনয়ের সঙ্গে পরিচয়। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারব কোনও দিন, সত্যিই ভাবিনি। ‘চরিত্রহীন’ সিরিজ এবং দেবালয় ভট্টাচার্য সেই স্বপ্নও সফল করে দিল।

ট্রেলার প্রশ্ন তুলে দিয়েছে, ‘কিরণময়ী’র কাছে কী ভালোবাসায়, শরীরী আশ্লেষে হার মানবেন স্বস্তিকা? উত্তর লুকিয়ে সিরিজের অন্দরে। তবে জমাটি আড্ডা জানিয়ে দিল, ‘রাবেয়া’ হোন বা ‘সুজাতা’ কিংবা অতিসাম্প্রতিক ‘মোহ মায়া’, স্বস্তিকার মোহ এবং মায়া কাটানো সত্যিই অসাধ্য।

 

  • সর্বশেষ