শিরোনাম
◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও)

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ চার দলের লড়াই

নিজস্ব প্রতিবেদক : [২] সোমবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটরে দুপুর সাড়ে ১২টায় মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে ফরচুন বরিশাল।

[৩] সন্ধ্যা সাড়ে ৫টায় প্রথম কোয়ালিফায়ারে জেমকন খুলনা মোকাবেলা করবে টেবিলে শীর্ষস্থানে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের বিরুদ্ধে। প্রথম কোয়ালিফায়ারে হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে। সেখান জয় পেলেই ফাইনাল খেলার টিকেট নিশ্চিত হবে। আর প্রথম কোয়ালিফায়ারে জয়ী দল সোজা চলে যাবে ফাইনালে।

[৪] গ্রুপ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ৩৬ রানের ব্যবধানে হেরেছে মিনিস্টার রাজশাহী। এর ফলে জিতলেই প্লে অফ এমন সমীকরণ মাথায় নিয়েই মাঠে নেমেছিল ফরচুন বরিশাল। তারা দিনের দ্বিতীয় ম্যাচে বেক্সিমকো ঢাকা ২ রানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে। যদিও ১৯৪ রানের বিশাল লক্ষ্য দাঁড় করিয়েও কঠিন পরীক্ষার সামনে পড়েছিল বরিশাল। প্লে অফে জায়গা করে নিতে ১৮.৩ ওভারের আগে হার এড়াতে হতো ফরচুন বরিশালের। এমন সমীকরণ সম্ভব করেই প্লে অফ নিশ্চিত করেছে তামিম ইকবালের দল।

  • সর্বশেষ