শিরোনাম
◈ সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি ◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ১১:৩৩ দুপুর
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ১১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুয়াশাচ্ছন্ন নেত্রকোনায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ

হাবিবুর রহমান: [২] নেত্রকোনায় কুয়াশার সঙ্গে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা ঝরছে হালকা বৃষ্টির মতো। হিমেল বাতাস আর কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবী মানুষ। কুয়াশার প্রকোপে শনিবার পূর্বধলাসহ জেলার বিভিন্ন উপজেলায় দেখা যায়নি সূর্যের মুখ। ফলে শীতের অনুভূতি আরও বেড়েছে। শীত এলে বাংলাদেশে প্রভাব বিস্তার করে হিমালয় থেকে আসা উত্তরের সমীরণ।

[৩] এ কারণে শীতের অনুভূতি তুলনামূলক বেশি থাকে। গত কয়েকদিন ধরে প্রকৃতি শীতকালের আগমনী জানান দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসতে শুরু করেছে শীত। পাশাপাশি আছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। নদীর তীরবর্তী এলাকায় এই কুয়াশা ঘন হয়ে পড়ছে।

[৪] আবহাওয়া বিভাগের (বিএমডি) আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, শীতের আসল প্রকোপ শুরু হবে মধ্য ডিসেম্বরের পর। বিশেষ করে ১৮-১৯ ডিসেম্বরের দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এটি কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়