শিরোনাম
◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় পুত্রের মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাপায় পিতার মৃত্যু

এইচ এম শাহনেওয়াজ: [২] রাজশাহীর পুঠিয়ায় পুত্রের মোটরসাইকেলে চড়ে বাজারে যাওয়ার পথে মহাসড়কে উপর পড়ে যায় পিতা আলম হোসেন (৫৫)। এ সময় পিছনে থাকা একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ঠ হয়ে তার করুন মৃত্যু হয়েছে।

[৩] রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর-খুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলম হোসেনের বাড়ি উপজেলার চকদোমাদী গ্রামে। আর মোটরসাইকেল চালক তার ছেলের নাম আরিফুল ইসলাম।

[৪] পবা হাইওয়ে থানা (শিবপুরহাট) ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত আলম হোসেন তার ছেলের মোটরসাইকেলে চড়ে বানেশ্বর বাজারের দিকে আসছিলেন। পথে খুটিপাড়া এলাকায় আসামাত্র ওই ব্যাক্তি মোটরসাইকেল থেকে হটাৎ মহাসড়কে পড়ে যায়।

[৫] সে সময় পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যায়। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ