শিরোনাম
◈ ‘কাকে দিয়ে হাদিকে খুন করিয়েছেন সব জানি, বললে বাংলাদেশ উত্তাল হবে’ ◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন প্রজাতির তিমি মেক্সিকো উপকূলে

আন্তর্জাতিক ডেস্ক: বিরল এক ধরণের তিমি খুঁজতে গিয়ে মেক্সিকো উপকূলের কাছে নতুন প্রজাতির তিমির দেখা পেয়েছেন বিজ্ঞানীরা৷ আবাসস্থলেই তাদের আবিস্কার করা গেছে বলে বিজ্ঞানীদের ধারণা৷

বুধবার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোস্ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) জানায়, প্রত্যাশা না করেও এমন প্রাপ্তির কারণে মেক্সিকোর স্যান বেনিটো দ্বীপে আগামী বছর আবার যাওয়ার পরিকল্পনা করছেন সমুদ্র বিজ্ঞানীরা৷ হঠাৎ নতুন প্রজাতির তিমিগুলো দেখা দিয়েছে সেখানেই৷

গত ১৭ নভেম্বর শেফার্ড কনজার্ভেশন সোসাইটির হয়ে বিরল প্রজাতির পেরিন্স তিমি খুঁজতে ওই দ্বীপের কাছে গিয়েছিলেন বিজ্ঞানীরা৷ এই ধরণের তিমি আগে কখনো জীবিত দেখেননি৷ প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে মারা যাওয়া তিমির দেহ ভেসে উঠলেই শুধু দেখেছেন এতদিন৷ সেই তিমির দেখা এবারও পাননি৷ তবে যা পেয়েছেন তাতে ড. জে বার্লো খুব খুশি, আমরা নতুন কিছুর দেখা পেয়েছি৷ এমন কিছু, যা এ অঞ্চলে আশাই করা হয়নি, এমন কিছু যা শারীরিক বা চলাফেরার ভঙ্গিতে অন্যদের সঙ্গে মেলে না৷ এমন তিমির যে অস্তিত্ব আছে তা-ই জানা ছিল না৷

নতুন প্রজাতির তিমিগুলোর ঠোঁট আছে, তারা অন্যান্য তিমির চেয়ে ছোট, তাদের দাঁতের বিন্যাসও অন্যরকম৷

মেক্সিকোর উপকূলের কাছের ওই এলাকা থেকে পানি নিয়ে এসেছেন বিজ্ঞানীরা৷ তাদের আশা, সেই পানি পরীক্ষা করে নতুন প্রজাতির তিমিগুলোর আলগা খোলসের ডিএনএ পাওয়া যেতে পারে৷
সূত্র: ডয়চে ভেলে

  • সর্বশেষ
  • জনপ্রিয়