শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২০, ০২:৪১ রাত
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২০, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে নববধূকে পিটিয়ে হত্যার অভিযোগে শ্বশুর-শাশুড়ি আটক

আফরোজা সরকার: [২] রংপুরের বদরগঞ্জের নাগেরহাটে স্বামীর বিরুদ্ধে নববধূকে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। নববধূর শ্বশুর ও শাশুড়িকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

[৩] জেলার অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল মারুফ হোসেন জানান, উপজেলার সোনারপাড়া গ্রামের বালু সিন্ডিকেট খ্যাত খোকা মিয়া মেম্বারের পুত্র নাসিম সোনারের সাথে আড়াই মাস আগে বিয়ে হয় পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার ছড়ান কেশবপুর এলাকার সাহাদুল ইসলামের কন্যা জাহিতা খাতুন শিলার সাথে। শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে বদরগঞ্জ থানার পুলিশ। শ্বশুর খোকা মেম্বার ও শাশুড়ি শাহনাজ বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর স্বামী পালিয়ে গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে স্বামী নববধূকে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছিল। ময়নাতদন্তের পর বিষয়টি পরিষ্কার করা যাবে।

[৪] এ ব্যাপারে নববধূর পিতা সাহাদুল ইসলাম জানান, আমার মেয়েকে বিয়ে দেয়ার পর আমার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে জানতে পারে স্বামী নাসিম পরকীয়ায় আসক্ত। এর প্রতিবাদ করায় আমার মেয়েক জামাই ও শ্বশুর-শাশুড়ি মিলে পিটিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।

[৫] এবিষয়ে বদরগঞ্জ থানার বর্তমান দায়িত্ব পলিশ পরির্দশক আরিফ আলীকে মোবাইল ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়