শিরোনাম
◈ ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ-মামুনুল হকের হাড্ডাহাড্ডি লড়াই ◈ নির্বাচন ফলাফল নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার আশ্বাস সিইসির ◈ শানাকার রেকর্ড, বিশ্বকা‌পে ওমান‌কে ১০৫ রা‌নে হারা‌লো শ্রীলঙ্কা ◈ আম্পায়ারের সাথে তর্ক করায় জরিমানা হ‌লো আফগান তারকা নবীর ◈ ৫৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা, তৃতীয় অবস্থানে রাশেদ খান ◈ ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী ◈ পটুয়াখালী-৩ আসনে নুরুল হক বেসরকারিভাবে জয়ী ◈ বাংলাদেশ নারী ফুটবল দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে  ◈ ভোটের দিন দেশে অন্তত ৯ জনের মৃত্যু; খুলনায় বিএনপি নেতার মৃত্যু ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ ঢাকা-১৭ আসনের যে ৩ কেন্দ্রে হেরেছেন তারেক রহমান

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০১:১১ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

সাইফুল ইসলাম: [২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কুষ্টিয়ায়ভাঙার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।

[৪] এছাড়াও উপজেলা পরিষদ আয়োজিত মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল, সকল সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগন অংশগ্রহণ করেন।

[৫] মানববন্ধনে জাতির পিতার ভাস্কর্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও সারা দেশে মৌলবাদ, সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়