শিরোনাম
◈ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পর এবার দক্ষিণ কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে ◈ বাংলাদেশ থেকে চীন কে‌নো কাঁঠাল নিতে চায়? ◈ বজ্রপাতে ১২ বছরে প্রাণ গেল ৩৮৬০ জনের, সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল ◈ মেসির রেকর্ড গড়া গোলে টানা তিন জয়ে গ্রুপপর্ব শেষ আর্জেন্টিনার ◈ গোলশূন্য ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া, রানার্সআপ পর্তুগাল ◈ গলায় ইট বেঁধে কুকুর নদীতে নিক্ষেপ: প্রধানমন্ত্রীর নির্দেশের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ‘পূর্ণ শক্তি প্রয়োগ হলে অস্তিত্বই থাকবে না’ ◈ ভারতের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লে সেটা হবে আমা‌দের জন‌্য স্পেশাল: আয়ারল‌্যান্ড অধিনায়ক ◈ চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেল বাংলাদেশ ◈ সিগারেট খেতে নিষেধ করায় ছাত্রদল নেতাসহ ছয়জনকে গুলি (ভিডিও)

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে শ্রমিক লীগ নেতার ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা জরিমানা

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে বুধবার দিনব্যাপী সফিপুর বালুর মাঠ এলাকায় শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বাসার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অবৈধ গ্যাস সংযোগ করায় ভ্রাম্যমাণ আদালত তাকে নগদ দেড় লাখ টাকা জরিমানা করেন। পরে ওই এলাকার আর নয়টি ফ্লাট ও ভবনের মালিককে পাঁচ লাখ বিশ হাজার টাকা জরিমানা করা হয়।

[৩] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটনের বিলাস বহল বাড়িতে দীর্ঘ দিন ধরে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিলেন। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তার নজরে আসলে বুধবার দিনব্যাপি গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে উপজেলার তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়।

[৪] জানা যায়, উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় দালাল ও গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজসে অবৈধভাবে বাসা ভাড়িতে গ্যাস লাইন সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালাল ও অফিসের কর্মকর্তারা। পরে বাসার মালিক ফারুক,আব্দুল সালাম, সুলতানা বেগম, ইঞ্জিনিয়ার মাহবুব রহমান, আব্দুল খালেকসহ দশটি ফ্লাট থেকে নগদ ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

[৫] এসময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক পরিচালক মামুনুর রহমান,এহসানুল খান সুজন, মো. আমজাদ হোসেন সহকারী ব্যবস্থাপকসহ তিতাস গ্যাস কর্মকর্তা ও আনসার সদস্যরা।

[৬] গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন জানান,আমি মতি নামে এক লোকের কাছ থেকে পরিত্যাক্ত গ্যাস লাইন নিয়ে ব্যবহার করে আসছি। ওই লাইনে বকেয়া ছিল এক লাখ বাহাত্তর হাজার টাকা আমি সব পরিশোধ করেছি। প্রতি মাসেই আমি বিল পরিশোধ করেছি। আমি কোন অবৈধ গ্যাস লাইন ব্যবহার করিনি।

[৭] গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা জানান, অবৈধভাবে যারা গ্যাস সংযোগ দিয়ে ব্যবহার করে আসছে তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়