শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিয়ে করায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিকে জামিন দিল হাইকোর্ট

নূর মোহাম্মদ: [২] ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দিলীপ খালকো ধর্ষণের শিকার নারীকে বিয়ে করায় এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে জামিনের অপব্যবহার করলে তা বাতিল হয়ে যাবে বলেও আদেশ দিয়েছেন আদালত।

[৩] বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের নির্দেশে গত ৫ ডিসেম্বর রাজশাহীর কারাফটকে দিলীপ খালকোর সঙ্গে ধর্ষণের শিকার ওই নারীর বিয়ে হয়। ওই সময় তাদের ৯ বছরের ছেলেও উপস্থিত ছিল।

[৪] রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিতানাথ খালকোর ছেলে দিলীপ খালকোর সঙ্গে তার খালাতো বোনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতিতে ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি দৈহিক সম্পর্কে জড়ান দুইজন। তরুনী গর্ভবতী হয়ে পড়লে বিয়ের জন্য চাপ দেওয়া হয় দিলীপ খালকোকে। তবে বিয়ে করতে রাজি হয়নি দিলীপ।

[৫] বিষয়টির সমাধান না হওয়ায় ওই বছরের ২৫ অক্টোবর গোদাগাড়ি থানায় দিলীপ খালকোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়। আসামির বিরুদ্ধে ২০১২ সালের ২৯ জানুয়ারি রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল অভিযোগ গঠন করেন। এরপর বিচারিক প্রক্রিয়া শেষে ওই বছরের ১২ জুন রায় ঘোষণা করেন আদালত।

[৬] রায়ে দিলীপ খালকোকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত। ঘটনার সময় ওই তরুনীর বয়স ছিল ১৪ বছর। ২০১২ সালের রায়ের পর থেকে দিলীপ কারাবন্দি।

 

  • সর্বশেষ