শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুইমারায় বেগম রোকেয়া দিবস পালিত জয়িতাদের সংবর্ধনা প্রদান

আবদুল আলী: [২] "শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা"এই প্রতিপাদ্যকে সামনে রেখে গুইমারা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের সভাপতিত্বে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরন অনুষ্ঠিত হয়।

[৩] বুধবার (৯ ডিসেম্বর) ১১ টায় গুইমারা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাছিনা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। অন্যান্যদের মধ্েেয বক্তব্য রাখেন সিন্দুকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান রেদাক মারমা হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী। তাছাড়া দুইজন জয়িতা নাউখ্রে মারমা ও আনু মারমা তাদের অভিপ্রায় ব্যাক্ত করে বক্তব্য দেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার ম্রাসাথোয়াই মগ, গুইমারা কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দীন, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ জায়নুল আবদীন, আমার বাড়ী আমার খামারের প্রকল্প কর্মকর্তা শান্তনু মহাজন এবং বিভিন্ন মহিলা সমিতির সভানেত্রীসহ কর্মকর্তাবৃন্দ।

[৫] সবশেষ জয়িতাদের সংবর্ধনার মাধ্যমে তাদেরর হাতে ক্রেষ্ট ও রেম্রাপাড়া মহিলা সমিতিকে ৫০ হাজার টাকার চেক তুলেদেন অতিথিরা।

[৬] উল্লেখ্য যে বেগম রোকেয়া দিবসে গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের আনু মারমা ও হাফছড়ি ইউনিয়ের স্কুল শিক্ষিকা হাফছড়ি ইউনিয়ন চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহধর্মিণী নাউখ্রে মারমা জয়িতা নির্বাচিত হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়