শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানিকগঞ্জে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান

জাহিদুল হক: [২] মানিকগঞ্জ সদর উপজেলায় জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

[৩] মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত গজারিয়া চক,ভাটবাউর ও মূলজান চকের জলাবদ্ধতা নিরসনে এ অভিযান শুরু করে প্রশাসন।

[৪] সদর উপজেলা নির্বাহী কর্শকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন ও মানিকগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

[৫] এ সময় উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর বলেন, সদর উপজেলার ঢাকা আরিচা মহাসড়কের পাশে ভাটবাউর,গজারিয়া ও মূলজান চকে ফসল আবাদ করা হয়।তবে মহাসড়কের পাশের জায়গাগুলো দখল করে স্থাপনা নির্মাণ করায় আবাদ বাধাগ্রস্থ হচ্ছে।

[৬] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মহাসড়কের পাশের এ চকে কয়েকশো কৃষক পরিবার চাষাবাদ করে।তবে সড়ক বিভাগের এ জায়গাগুলো দখল করে রাস্তা ও স্থাপনা তৈরি করায় চকের পানির প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে।দখল উচ্ছেদ ও পানির প্রবাহ বৃদ্ধিতে এ অভিযান চলছে।

[৭] উল্লেখ্য,গত মাসের শেষের দিকে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ সভায় ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে সিদ্ধান্ত গ্রহন করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়