শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একটি গোষ্ঠী সাধারণ মানুষকে ভাষ্কর্যের বিষয়ে বিভ্রান্ত করছে, শাজাহান খান

তৌহিদুর রহমান: [২] মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান শাজাহান খান এমপি বলেছেন, ভাস্কর্য একটি শিল্প। শুধু বাংলাদেশেই নয় বিশ্বের বহু ইসলামী রাষ্ট্রেই ভাষ্কর্যের প্রচলণ রয়েছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ভাষ্কর্যের বিষয়ে বিভ্রান্ত করছে। এই মহল থেকে সকলকে সচেতন থাকতে হবে।

[৩] তিনি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

[৪] অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়