শিরোনাম
◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ◈ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ◈ বাংলাদেশে ৬ লাখ চাকরি ঝুঁকিতে, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক ◈ হাসনাত আবদুল্লাহর দুঃখপ্রকাশ ◈ অস্ত্র উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা চিকিৎসায় আশা জাগিয়েছে আইভারমেকটিন

কোভিড-১৯ এর বিরুদ্ধে আইভারমেকটিনের কার্যকারিতা আশাব্যঞ্জক বলে জানিয়েছে, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, আইসিডিডিআরবি।

ঢাকার তিনটি করোনা হাসপাতালে ৬৮ জন রোগীকে আইভারমেকটিন সেবনের পর গবেষকরা একমত হয়েছেন। বেক্সিমকোর সহযোগিতায় এই গবেষণাটি পরিচালিত হয়। করোনায় মৃদু আক্রান্ত রোগীদের চিকিৎসায় আইভারমেকটিন অথবা আইভারমেকটিনের সাথে অ্যান্টিবায়োটিক ডক্সিসাইক্লিন ব্যবহারের নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে গবেষকরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বলা হয়েছে, আইভারমেকটিন একটি অ্যান্টি-প্যারাসাইটিক ওষুধ।

কেউ করোনা সংক্রমিত হওয়ার প্রথম পাঁচ দিনের মধ্যে এই ওষুধটি সেবন করলে তার সংক্রমণের মাত্রা কমে যায় উল্লেখযোগ্যভাবে। আইসিডিডিআরবি'র গবেষকরা বলেছেন, এ যাবতকালে যেসব ওষুধ বের হয়েছে এরমধ্যে আইভারমেকটিনের কার্যকারিতা প্রশংসনীয়। এই ওষুধটি চিকিৎসকদের জন্য সহায়ক হতে পারে বলেও মত দেন এই গবেষকরা। তবে, গবেষকরা এটাও বলেছেন, এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে বড় পরিসরে আরও ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হবে। কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি সেবন না করার জন্য গবেষকরা পরামর্শ দিয়েছেন।

ওদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৪ জন পুরুষ, ১২ জন নারী। এ নিয়ে এই ভাইরাসে মারা গেলেন ছয় হাজার ৮৭৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৯৮ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চার লাখ ৭৯ হাজার ৭৪৩ জনে। সুস্থ হয়েছেন তিন লাখ ৯৮ হাজার ৬২৩ জন। সুস্থতার হার ৮৩ দশমিক ৯ শতাংশ। করোনায় আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সূত্র: ভয়েস অব আমেরিকা

  • সর্বশেষ