শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চতুর্থস্থান নিয়ে টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব

রাহুল রাজ : [২] নিষেধাজ্ঞা কাটিয়ে আসা সাকিব এবার ফিরলেন টেস্ট র‌্যাংকিংয়েও। ওয়ানডে ও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের পর আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাংকিংয়ে সাকিব ফিরেছেন তিন বিভাগেই। ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডার তালিকায় আবারও নিজের জায়গা খুঁজে পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

[৩] আইসিসির টেস্ট অলরাউন্ডারের চতুর্থ স্থানে আছেন সাকিব। অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে শীর্ষে ও টি-টোয়েন্টিতে দ্বিতীয় স্থানে থাকলেও ৩৬৬ রেটিং নিয়ে টেস্টে চার নম্বরে আছেন সাকিব। নিষেধাজ্ঞার আগে তৃতীয় স্থানে ছিলেন তিনি।

[৪] টেস্টে ব্যাটসম্যান হিসেবে ৩৭ তম স্থানে অবস্থান করছেন সাকিব। তার রেটিং হচ্ছে ৫৭৬। বাংলাদেশির মধ্যে সাকিবের আগে আছেন দুই ক্রিকেটার। ৬৫৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৮ তম স্থানে মুশফিক ও ৫৯৭ রেটিং নিয়ে ৩১ তম স্থানে আছেন তামিম ইকবাল।

[৫] এছাড়া বোলার হিসেবে ৬৩৭ রেটিং পয়েন্ট বাংলাদেশিদের মধ্যে সবার উপরে ও সব মিলিয়ে ২২ তম স্থানে আছেন সাকিব। তারপরে ৫৮৫ রেটিং নিয়ে তাইজুল আছেন ২৬তম স্থানে এবং ৫৭০ রেটিং নিয়ে ২৭ তম স্থানে আছেন মেহেদী হাসান মিরাজ। - ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়