শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ০১:৫৯ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়নে দর্জি বিদ্যা প্রশিক্ষণের সমাপনী, সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ

আফরোজা সকোর: সিটি কর্পোরেশনের আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সিটি গভারন্যান্স প্রজেক্ট (সিজিপি)’র ব্যবস্থাপনায় গতকাল শনিবার দুপুরে নগর ভবনের হল রুমে উক্ত প্রশিক্ষনের সমাপনী, সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করেন।

তত্ত্বাবধয়াক প্রকৌশলী এমদাদ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর ২১দিন ব্যাপী প্রায় ৩০জন দরিদ্র ও অসহায় নারীকে এ প্রশিক্ষণ প্রদান করা হয় এবং প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন ও সনদপত্রসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। সম্প্রতি তৃতীয় দফা ৯০জন এবং ৪র্থ দফায় ৩০জন সর্বমোট ১২০জন নারীকে আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন (দর্জি বিদ্যা) প্রশিক্ষণ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়