শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২০, ০১:৫৫ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২০, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে ডিবি’র অভিযানে ৫ টি মোটরসাইকেলসহ, ১২ চোর গ্রেফতার

আব্দুল্লাহ আল আমিন : [২] পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নি.) মো. শাহ কামাল আকন্দ, পিপিএম(বার) অফিসার-ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ সাহেবের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব ফারুক আহম্মেদ এর নেতৃত্বে এসআই(নিঃ) হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

[৩] অভিযান পরিচালনাকালে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে (০৪ ডিসেম্বর) ৯.৫০ মিনিটে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা বাইপাস মোড়স্থ হাজী মোঃ বাদল মিয়া(৬০) এর মেসার্স ভাই ভাই ট্রেডার্স নামক রড সিমেন্টের দোকানের সামনে ময়মনসিংহ থেকে ঢাকা গামী মহাসড়কের পাশে থেকে চোরাইকৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ১২ জন আসামিদের গ্রেফতারসহ ৫ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

[৪] উক্ত চোর চক্রের সদস্যরা ময়মনসিংহসহ দেশেরে বিভিন্ন স্থান হতে দীর্ঘদিন যাবত মোটর সাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছে। এই সংক্রান্তে কোতোয়ালী মডেল থানায় এসআই(নিঃ) হাবিবুর রহমান বাদী হয়ে এজাহার দায়ের করেন। অদ্য আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়