শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৬ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমেরিকার মেজর ক্রিকেট লিগেও দল কিনলেন শাহরুখ খান, নাম দিলেন লস অ্যাঞ্জেলেস নাইটরাইডার্স

এল আর বাদল: ২] দু’দিন আগেই জানা গিয়েছিল আগামী বছর বা ২০২২ সালে শুরু হতে চলা মার্কিন টি-টোয়েন্টি লিগেও বড় মাত্রায় বিনিয়োগ করতে চলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্স (কেকেআর)।

[৩] সেই জল্পনাই সত্যি হল। আইপিএলের ধাঁচে এবার মার্কিন মুলুকেও বড়সড় টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজ। ২০২১ কিংবা ২২ সাল থেকে ৬ দলের মেজর লিগ শুরু করতে চাইছেন আয়োজকরা। সেখানেই বিনিয়োগ করলো নাইটরা। আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি আগেই সেরে ফেলেছিল কেকেআর।

[৪] নতুন এই লিগে খেলবে ৬ টি দল। নিউইয়র্ক, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি, শিকাগো, ডালাস ও লস অ্যাঞ্জেলেস। সূত্রের খবর, শাহরুখ বিনিয়োগ করেছেন এই লস অ্যাঞ্জেলেস দলেই। দলের নতুন নাম দেওয়া হয়েছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স।

[৫] আইপিএলে তার দল দু’বার চ্যাম্পিয়ন হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার দল সবচেয়ে সফল। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগেও একটি দল আছে। যদিও সেই টুর্নামেন্ট এখন বন্ধ। পরের মওশুমে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টেও বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স। এবার আমেরিকান মেজর লিগেও বিনিয়োগ করে ফেললেন কিং খান। এনডিটিভি/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়