শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় একই সময়ে স্বামী-স্ত্রীর মৃত্যু : ভাঙলো ৪৭ বছরের সম্পর্ক

ডেস্ক রিপোর্ট : অবাক করার মতো এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের। প্যাট্রিসিয়া ও লেসিয়ে ম্যাকওয়ার্টার্স ২৪ নভেম্বর মিনিটখানেকের ব্যবধানে প্রাণ হারান। তাদের মৃত্যুর সময়ের ব্যবধান এতটাই কম ছিল যে চিকিৎসকরা দুজনেরই মৃত্যুর সময় হিসেবে উল্লেখ করেছেন বিকেল ৪ টে বেজে ২৩ মিনিটকে.......

নোভেল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইও তাদের আলাদা করতে পারেনি। কিন্তু তাঁর অভিঘাতে ভাঙল ৪৭ বছরের সম্পর্ক। এক মিনিটের মধ্যেই প্রয়াত হলেন স্বামী-স্ত্রী।

অবাক করার মতো এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের। প্যাট্রিসিয়া ও লেসিয়ে ম্যাকওয়ার্টার্স ২৪ নভেম্বর মিনিটখানেকের ব্যবধানে প্রাণ হারান। তাদের মৃত্যুর সময়ের ব্যবধান এতটাই কম ছিল যে চিকিৎসকরা দুজনেরই মৃত্যুর সময় হিসেবে উল্লেখ করেছেন বিকেল ৪ টে বেজে ২৩ মিনিটকে।

তাদের দুই কন্যাসন্তানের একজন অভিভাবকদের প্রসঙ্গে বলেছেন, ‘জীবনে সব ব্যাপারে একসঙ্গে থাকতেন ওরা। কিন্তু এভাবে জীবনের শেষটাও একসঙ্গে হবে, সেটা কেউই কোনওদিন ভাবতে পারিনি।’

প্রাণ হারানোর সপ্তাহ দুয়েক আগে অবসরপ্রাপ্ত নার্স প্যাট্রিসিয়া করোনা আক্রান্ত হন। তার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতীশীল দেখে বাড়িতে ফিরে গিয়ে আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু তিনি বাড়ি ফেরার পরই দুর্ভাগ্যবশত তাঁর স্বামী লেসিয়েও কোভিডের সংক্রমণে পড়েন।

যার সপ্তাহখানেক পর দুজনই প্রবলভাবে অসুস্থ হয়ে পড়ায় তাদের দুজনকেই হাসপাতালে ভর্তি করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মৃত্যুর কিছুদিন আগেই পাশাপাশি বেডে শুয়ে প্যাট্রিসিয়া নাকি লেসিয়েকে বলেছিলেন, চলো, এবার আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে!
সূত্র-এবিপি আনন্দ

  • সর্বশেষ
  • জনপ্রিয়