শিরোনাম
◈ পর্যটকশূন্য সেন্টমার্টিনে নীরব দুর্ভিক্ষ, আয়-রোজগার হারাচ্ছেন দ্বীপবাসী ◈ হৃদয়ের ট্রিপল শত‌কে ভর ক‌রে দ‌ক্ষিণ আ‌ফ্রিকার স‌ঙ্গে ড্র করলো বাংলাদেশ এ' দল ◈ লিড টাইমে পিছিয়ে বাংলাদেশ, পোশাকের কার্যাদেশে এগিয়ে যাচ্ছে ভারত ◈ এশিয়ান গেমসের বাংলা‌দেশ দল ঘোষণা, নেই নাহিদ রানা ও তাসকিন আহ‌মেদ ◈ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ গুম প্রতিরোধ আইন ২০২৫-এর অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন আমানউল্লাহ আমান ◈ যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড সহজ করার আহ্বান রাষ্ট্রপতির, বাড়াতে চান বাণিজ্য-সহযোগিতা ◈ শরীর-মন সতেজ করতে ইউরোপের ১১ স্পা শহর ও বিলাসবহুল ওয়েলনেস গন্তব্য: কী আছে, কেন এত আকর্ষণীয় ◈ স্ক্যাবিসের সংক্রমণ বাড়ছে দেশজুড়ে, সবচেয়ে ঝুঁকিতে ঘনবসতিপূর্ণ এলাকা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ ঘোষণা, সেরা ছবি দ্বৈতভাবে ‘ন ডরাই’ ও ‘ফাগুন হাওয়ায়’

তাপসী রাবেয়া: [২] বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয় কর্তৃক ২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। ‘ন ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে তানিম রহমান অংশুর নাম।

[৩] সেরা অভিনেতা হিসেবে ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিলেন ‘ন ডরাই’ ছবিতে অভিনয়ের জন্য সুনেরাহ বিনতে কামাল।

[৪] পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবু পুরস্কার পাচ্ছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করার জন্য। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নারগিস আকতার ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পুরস্কার জিতে নিলেন।

[৫] দ্বিতীয়বারের মতো খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন জাহিদ হাসান।

[৬] সবচেয়ে বড় চমক দেখিয়েছেন চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক। চলতি বছর তার ‘মায়া- দ্য লস্ট মাদার’ ছবিটি সর্বোচ্চ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি।

[৭] এবারে সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক হিসেবে মৃণাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পুরস্কার পাচ্ছেন। শিশুশিল্পী হিসেবে যৌথভাবে আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশী, সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে নির্বাচিত করা হয়েছে।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ