শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোল করে ম্যারাডোনাকে শ্রদ্ধা জানানোর সময় জার্সি খুলে ফেলায় মেসিকে জরিমানা

স্পোর্টস ডেস্ক : [২] গোল উদযাপনের সময় দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে গিয়ে জার্সি খুলে ফেলায় জরিমানা গুনতে হচ্ছে লিওনেল মেসিকে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে ৬০০ ইউরো জরিমানা করেছে লা লিগা কর্তৃপক্ষ।

[৩] ক্যাম্প ন্যুয়ে গত রোববার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলের জয়ে দলের চতুর্থ গোলটি করেন মেসি। গোলের পর জার্সি খুলে ফেলেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার, পরনে ছিল পূর্বসুরি ম্যারাডোনার স্মরণে নিওয়েলস ওল্ড বয়েজের ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার এই দল থেকেই ক্যাম্প ন্যুয়ে যোগ দিয়েছিলেন মেসি যে দলের হয়ে একসময় খেলেছিলেন ম্যারাডোনাও।

[৪] আর্জেন্টাইন তারকার আর্থিক জরিমানার বিষয়টি লিগ কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার জানিয়েছে দেশটির গণমাধ্যম। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন হাজার ইউরো। কার্ডিয়াক অ্যারেস্টে গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে মারা যান ফুটবল ইতিহাসের সেরা ফুটবলারদের একজন ম্যারাডোনা। - মার্কা/ গোল ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়