শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:০৪ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: ৮ ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

মহসীন কবির : [২] বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত ৬ ও সহযোগিতায় ২ জন।  ডিবিসি ও যমুনা টিভি

[৩] সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তুলে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় আট আসামি ছাত্রলীগের সাইফুর রহমান, তারেকুল ইসলাম তারেক, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাইফুজুর রহমান মাসুম, রাজন ও আইনুল কারাগারে রয়েছেন। এর আগে ২৯ নভেম্বর দুই মাস পর আসামিদের ডিএনএ প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে ধর্ষণের সংশ্লিষ্টতা মিলেছে বলে জানানো হয়।

[৪] গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ওই রাতেই শাহপরান থানায় মামলা হয়। মামলায় এম সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমানের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরো কয়েকজনকে আসামি করা হয়। আসামিরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

[৫] পুলিশ ও র‌্যাব ৭২ ঘণ্টার মধ্যে সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এজাহারভুক্ত ছয় আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে। ১ ও ৩ অক্টোবর আট আসামির ডিএনএ নমুনা সংগ্রহ করে পাঠানো হয় ঢাকার ল্যাবে। ডিএনএর পরীক্ষার প্রতিবেদন গত রবিবার তদন্তকারী কর্মকর্তার হাতে পৌঁছায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়