শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ার মুর্তিমান আতংক ডাকাত রফিকুল হুদা আটক

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের সমুদ্র উপকুলীয় জনপদের মুর্তিমান আতংক বহু অপরাধের খলনায়ক ডাকাত রফিকুল হুদাকে (৩৮) পুলিশ অবশেষে গ্রেপ্তার করা হয়েছে।

[৩] মঙ্গলবার দিবাগত রাতে উখিয়া থানার উপ- পরিদর্শক শাহ জালাল ও ইনানী পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মেরিন ড্রাইভ সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পের ডাকাতদলের আস্তানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে,চাঁদাবাজি,হত্যা, ডাকাতি, প্রতারণা, ভুমিদস্যু হিসেবে কোর্টে ও থানায় একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের খাতায় পলাতক হিসেবে মোষ্ট ওয়ান্টেট। সন্ত্রাসী ভুমিদস্যু রফিকুল হুদা পুলিশের জালে আটকের খবর ছড়িয়ে পড়লে মনখালী, চেপটখালী, মাদারবনিয়া গ্রামবাসী আনন্দ উল্লাসে মেতে উঠেছে এবং একে অপরকে মিষ্টি মুখ বিতরণ করছে বলে জানা গেছে।
[৫] এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, গ্রেপ্তারকৃত ডাকাতকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়