শিরোনাম
◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক ◈ ভার‌তে এক সপ্তাহ আটকে থাকার পর দেশে ফিরে গে‌ছে দ.আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ◈ কোমায় আছেন মোজতবা, হারিয়েছেন এক পা: ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি ◈ দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২ হাজার: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন ◈ তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৩৪ দুপুর
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাতার বিশ্বকাপের আল রাইয়ান স্টেডিয়ামের উদ্বোধন ১৮ ডিসেম্বর

স্পোর্টস ডেস্ক: [২] এগিয়ে আসছে কাতার বিশ্বকাপ। তৈরি হয়ে গেছে চতুর্থ ভেন্যুর স্টেডিয়াম। আগামী ১৮ ডিসেম্বর উদ্বোধন হবে আল রাইয়ান স্টেডিয়াম।

[৩] ২০২২ বিশ্বকাপের ফাইনাল হওয়ার ঠিক দুই বছর আগে উদ্বোধন করা হবে নতুন এই স্টেডিয়ামের। এটি হতে যাচ্ছে কাতার স্টার্স লিগের ক্লাব আল রাইয়ান স্পোর্টস ক্লাবের নতুন ঠিকানা।

[৪] পরের বিশ্বকাপের জন্য এরই মধ্যে খলিফা ইন্টারন্যাশনাল, আল জানোব ও এডুকেশন সিটি স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়ে গেছে।

[৫] ১৮ ডিসেম্বর কাতারের জন্য বিশেষ দিন। ওই দিন জাতীয় দিবস। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালও হবে একই তারিখে।

[৬] বিশ্বকাপে আল রাইয়ান স্টেডিয়ামে হবে শেষ ষোলোসহ সাতটি ম্যাচ। ৪০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি দোহার মেট্রো গ্রিন লাইনের আল রিফা মেট্রো স্টেশন থেকে হাঁটার দূরত্বে।

[৭] এখনও নির্মাণাধীন রয়েছে আরও চারটি ভেন্যু। মোট ৫টি শহরের আটটি স্টেডিয়ামে হবে বিশ্বমঞ্চের লড়াই। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম শীতকালীন মৌসুমে হবে প্রতিযোগিতা। ২১ নভেম্বর উঠবে এই আসরের পর্দা। - রাইজিং বিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়