শিরোনাম
◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার পানি ব্যবস্থা নিয়ে কাজ করছে, ডেপুটি স্পীকার

রফিকুল ইসলাম: [২] স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের নীলকুটি ভাঙ্গামোড় এলাকায় বন্যা নিয়ন্ত্রন অবকাঠামো নির্মাণ কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বী মিয়া এমপি।

[৩] এসময় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, সিনিয়র সহকারি প্রকৌশলী মো. সাবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. সামছুল আজাদ শীতলসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোটি নির্মাণে ১ কোটি ৯ লাখ টাকা ব্যয় হবে।

[৪] ডেপুটি স্পীকার বলেন, সরকার পানি ব্যবস্থা নিয়ে কাজ করছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন জনগন কিছু পায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যের চাহিদা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রনোদনার মাধ্যমে পূর্নবাসন করায় খাদ্য উৎপাদান বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষকরা নতুন ফসল চাষের মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াবে। এতে করে কৃষকরা স্বাবলম্বী হবে।

[৫] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় একনেকের বৈঠকে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার যমুনা নদীর ভাঙন থেকে রক্ষা করার জন্য ৮শ’ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছেন। প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ হলে গাইবান্ধা জেলার ৪টি উপজেলার ৩২টি ইউনিয়ন বন্যা মুক্ত হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়