শিরোনাম
◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ  ◈ ভারতের দিল্লিতে নারী বিক্ষোভকারীদের 'হেনস্থা', 'দ্বিতীয় যন্তর মন্তরের' ডাক ককরোচ জনতা পার্টির

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:২৭ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩ গরু সহ নিহত ১

তপু সরকার: [২] শেরপুরের নকলায় গরুবাহী ট্রাক দুর্ঘটনায় ১৩টি গরুসহ ও পাহারাদার ছোরহাব আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

[৩] আহত ২জন। মঙ্গলবার মধ্য রাতে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা উপজেলার কুর্শাবাদাগৌর এলাকা এ দুর্ঘটনা ঘটে।

[৪] ছোরহাব আলী একই এলাকার মৃত সৈয়দ আলীর পুত্র। আহতরা হলেন ট্রাক চালক মোখলেছ মিয়া ও গরু ব্যবসায়ী নবী হোসেন।

[৫] স্থানীয়রা ও পুলিশ জানায়, কুড়িগ্রামের রৌমারী থেকে ৩২টি গরু কিনে ট্রাকে করে কিশোরগঞ্জে যাওয়ার পথে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের নকলা উপজেলার কুর্শবাদাগৈর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ব্রিজের পাহারাদার ছোরহাব মিয়াকে চাপা দিয়ে ওই ব্রীজের খাদে পড়ে যায়।

[৬] এতে গরুর ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকে থাকা ১৩টি গরুসহ ওই পাহারাদার ঘটনাস্থলেই মারা যায়।

[৭] পরে ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ট্রাকের দরজা কেটে চালক মোখলেসকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও গরু ব্যবসায়ী নবী হোসেনকে নকলা হাসপাতালে ভর্তি করে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ