শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশ কর্মকর্তা মিশু বিশ্বাস বাংলা চ্যানেল পাড়ি দিলেন, এবার মালয়েশিয়ায় আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে অংশ নিবেন

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের মধ্যে প্রথম বাংলা চ্যানেল পাড়ি দিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিশু বিশ্বাস।

[৩] সোমবার (৩০ নভেম্বর) ছয় ঘণ্টায় ১৬ দশমিক ১ কিলোমিটার সাগর পাড়ি দেন তিনি। কক্সবাজারের টেকনাফে ফিশারি জেটি থেকে সকাল ৯টা ২৫ মিনিটে সাঁতার শুরু করে বিকেল পৌনে চারটায় তিনি সেন্টমার্টিন দ্বীপে পৌঁছান।

[৪] মিশু বিশ্বাসের সঙ্গে আরও ৪৩ জন বাংলা চ্যানেল পাড়ি দিতে সফল হয়েছেন। এদের মধ্যে দুইজন নারী ও ফ্রান্সের একজন নাগরিকও রয়েছেন। চ্যানেল পাড়ি দেওয়ার অনুভূতি জানিয়ে মিশু বিশ্বাস বলেছেন, পুলিশের সদস্য হিসেবে জনগণের সেবার পাশাপাশি আমি স্বাস্থ্য সচেতন ব্যক্তি হিসেবে সাঁতার ও দৌড়াতে ভালোবাসি।

[৫] তিনি বলেন, চার মাস আগেও সাঁতার জানতাম না আমি। বাংলা চ্যানেল জয় করার জন্যই সাঁতার শিখেছি। ২০২১ সালে মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল আয়রনম্যান চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। - প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়