শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগে এই প্রথম নারী রেফারি

স্পোর্টস ডেস্ক: [২] ইউরোপের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চ্যাম্পিয়ন্স লিগে আত্মপ্রকাশ হতে চলেছে এক নারী রেফারির। জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভ ম্যাচটি পরিচালনার জন্য স্টেফানি ফ্রেপার্টকে নিয়োগ করেছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফা।

[৩] ফরাসি এই রেফারির হাত ধরেই প্রথমবার পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগের কোনও ম্যাচ নিয়ন্ত্রণ করবেন একজন নারী। যা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। এবারই প্রথমবারের মতো সেই কীর্তি অর্জন করতে যাচ্ছেন স্টেফানি ফ্রেপার্ট।

[৪] তবে পুরুষদের ফুটবল ম্যাচ এর আগেও পরিচালনা করেছেন ফরাসী এই ম্যাচ রেফারি। গেল বছর উয়েফা সুপার কাপের ফাইনালে লিভারপুল বনাম চেলসির হাইভোল্টেজ ম্যাচটিতে রেফারি ছিলেন ৩৬ বছর বয়সী ফ্রেপার্ট। চলতি মৌসুমে ইউরোপা লিগের দুটি ম্যাচেও বাঁশি ছিল ফ্রেপার্টের হাতে।

[৫] ২০১৯ এর এপ্রিলে এমেইন বনাম স্ট্রসবুর্গের ম্যাচের মাধ্যমে লিগ ওয়ানে অভিষেক হয় তার। প্রথম নারী রেফারি হিসেবে পরিচালনা করেন ফরাসী লিগের ম্যাচ। এযাবৎ ক্যারিয়ারে ফ্রেপার্টের সেরা অ্যাচিভমেন্ট অবশ্যই ফ্রান্সের মাটিতে ২০১৯ নারী বিশ্বকাপের ফাইনালের দায়িত্ব সামলানো। - দ্য সান/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়