শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিনে ব্রহ্মপুত্রের উপর তৈরি হচ্ছে জলবিদ্যুৎ প্রকল্প, চাপ বাড়ছে ভারতের, বলছে আনন্দবাজার

ডেস্ক রিপোর্ট : চিনের ব্রহ্মপুত্র নদ, অর্থাৎ ‘ইয়ারলুং জ্যাংবো’ নদীতে বিশাল জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প শুরু করতে চলেছে সে দেশ। বেজিংয়ের ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসাবে এই প্রকল্প বাস্তবায়িত করা হতে পারে বলে মনে করা হচ্ছে। চিনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। স্বাভাবিক কারণে, এই সিদ্ধান্তে চিন্তা বাড়তে পারে ভারতের। কারণ, নদের সমতল যাত্রাপথের বেশিরভাগটাই ভারতের মধ্যে দিয়ে বয়ে চলেছে। ফলে নদীর উচ্চগতিতে পরিবর্তন এলে বা কোনও বাধা তৈরি হলে নিম্নগতির পরিবর্তন হতেই পারে। তাতে ব্রহ্মপুত্র-নির্ভর মানুষেরা নানা সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

চিনের শক্তি উৎপাদন কর্পোরেশনের চেয়ারম্যান চিনা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, নদের নিম্ন গতিপথের শুরুতেই একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের পরিকল্পনা রয়েছে। যেটি দেশের একাধিক অংশের মূল জল সরবাহের উৎস হয়ে দাঁড়াবে। তেমনই বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তাতেও সাহায্য করবে। চিনের শক্তি উৎপাদনের ইতিহাসে এটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে দাবি তাঁর।

এর আগে ভারত বারবার চিনের সরকারকে অনুরোধ করেছে, নদীর উচ্চগতিতে যেন এমন কিছু বানানো না হয়, যাতে নিম্নগতির কোনও ক্ষতি হয়। সেই কারণেই ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ বানানো নিয়ে চিরকালই কৌতূহল প্রকাশ করছে। এর আগেও ব্রহ্মপুত্রের উপর প্রকল্প তৈরির কথা হয়েছিল। কিন্তু ভারত বাংলাদেশে জল সরবরাহের কী হবে, তাই নিয়ে চিন্তায় আছে ভারত।
সূত্র- আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়