শিরোনাম
◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী ◈ হাদি হত্যাকাণ্ড: ভারতে গ্রেফতার দুই বাংলাদেশির জন্য কনস্যুলার অ্যাকসেস চাইল ঢাকা ◈ অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ যাকাত ব্যবস্থাপনাকে কার্যকর করতে সম্ভাবনা খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ দেশের সব মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষা বন্ধ

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৩:০০ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

আরিফ উদ্দিন: [২] দেশে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি রোধে সরকারি বিধি ও নির্দেশনানুযায়ী মুখে মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরাফেরায় গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাড়ে জরিমানা আদায় করা হয়েছে।

[৩] সোমবার বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ-এর নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়।

[৪] এসময় মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরাফেরাসহ ব্যবসা-প্রতিষ্ঠান ও চায়ের দোকান আড্ডার অপরাধে উপরোক্ত জরিমানা আদায় করা হয়। করোনা ভাইরাস সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সরকারি কাজে বাধা প্রদান করায় ৫ ব্যক্তির বিরুদ্ধে পৃথক ৫টি মামলায় জরিমানা আদায় করা হয়।

[৫] করোনা ভাইরাসের মহামারি আবারো আমাদের জীবনযাত্রাকে ব্যহত করছে। দেশে প্রতিদিনই প্রাণহানী ঘটছে। চলমান শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ হিসেবে অনেকেই আক্রান্ত হচ্ছেন।

[৬] এজন্য নতুন করে স্বাভাবিক জীবনযাপনের প্রতি সরকার অধিক গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় লকডাউনে না গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা কালীন সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করার আহবান জানানো হয়। নিজে মাস্ক পরিধান করুন এবং অন্যদের স্বতঃস্ফুর্ত সহযোগিতা করুণ এটাই হোক আমাদের ব্রত। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়