শিরোনাম
◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে তিন ক্লিনিকে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায়

এস.এম আকাশ: [২] ফরিদপুরে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ৪ লক্ষ ৩০হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরিদপুর শহরে এই অভিযান চালানো হয়। এসময় শহরের ঝিলটুলী এলাকায় অবস্থিত লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ ৫হাজার টাকা, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত সততা প্রাইভেট হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ ২৫ হাজার টাকা ও প্রভাতী প্রাইভেট হাসপাতালকে ২লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

[৪] ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ফরিদপুরের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়জিদুর রহমান ।

[৫] ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী এই ৩টি প্রতিষ্ঠানকে এই জরিমানা করা হয়।

[৬] অভিযানে আরো সহযোগিতা করেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজুর রহমান (বুলু), সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসিমউদ্দিন, সদর হাসপাতালের এনেস্থেসিয়া জুনিয়ার কনসালটেন্ট ডা. মো. বাবুল মিয়া, বিশেষ এই মোবাইল কোর্টের প্রসিকিউশন অফিসার হিসেবে দায়িক্ত পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. বজলুর রশীদ খান।

  • সর্বশেষ