শিরোনাম
◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৭:১২ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরল ‘চশমাপরা হনুমান’ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি: [২] জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে লোকালয়ে বেরিয়ে আসা গ্রামবাসীর হাতে আটক বিরল 'চশমাপরা হনুমান' (বানর) উদ্ধার করেছে লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

[৩] স্থানীয় গ্রামের সিরাজ মিয়া শুক্রবার বিকেলে হনুমানটি দেখে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখেন। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে চমশাপরা হনুমানটি উদ্ধার করা হয়।

[৪] জানা যায়, উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাসানীগাঁও গ্রামে সিরাজ মিয়া শুক্রবার বিকেলে লোকালয়ে বেরিয়ে আসা একটি বিরল চশমাপরা হনুমান নিজ বাড়ির পাশে দেখতে পান। লোকজনের সহযোগিতায় চশমা পরা হনুমানটিকে আটক করে বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখেন। শনিবার সন্ধ্যায় খবর পেয়ে শ্রীমঙ্গলস্থ লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন ভাসানীগাঁও থেকে চশমাপরা হনুমানটি উদ্ধার করে।

[৫] লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোতালিব আলী বলেন, আটক চশমাপরা হনুমানটিকে  লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ