শিরোনাম
◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজার হুঁশিয়ারি ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের ◈ গাজায় গণহত্যার খরচ ১১২ বিলিয়ন ডলার 

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরিশালের আগৈলঝাড়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

এসএম শামীম: [২] জেলার আগৈলঝাড়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের আ.খালেক মোল্লার ছেলে ছাব্বির হোসেন মোল্লা উত্তর শিহিপাশা গ্রামের এক কিশোরীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

[৩] তার প্রেমের প্রস্তাবে রাজি হলে গত ২০ নভেম্বর রাত ৮টায় ওই কিশোরী মেয়েকে পাশের আনু মোল্লার বাড়িতে মোবাইল ফোনে ডেকে নেয় ছাব্বির হোসেন মোল্লা। রাতে ওই বাড়িতে গেলে প্রেমিক ছাব্বির ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এ ঘটনা এলাকায় জানাজানির পরে তাকে বিয়ের জন্য বলা হয়।

[৪] বিয়েতে ছাব্বির হোসেন মোল্লা রাজি না হওয়ায় শুক্রবার রাতে ধর্ষিতা কিশোরীর পিতা বাদী হয়ে আগৈলঝাড়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর শুক্রবার রাতেই এসআই সুশান্ত কুমার অভিযান চালিয়ে ধর্ষক ছাব্বির হোসেন মোল্লাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করেন।

[৫] শনিবার সকালে ধর্ষককে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষিতা কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়