শিরোনাম
◈ ১১টি বোয়িং বিমান কেনার চুক্তি চূড়ান্তের পথে, এয়ারবাস নিয়ে ফ্রান্সের চাপ ◈ ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ অনাপত্তি সনদ ◈ ঢাকার আশপাশের বিদ্যুৎ নেটওয়ার্ক আধুনিকায়নে বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি ◈ জ্বালানি তেলের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া, কিলোমিটারে সর্বোচ্চ ২৩ পয়সা ◈ জ্যাকসের ঝড়ে লঙ্কা বিধ্বস্ত ◈ মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হতে পারে, মূল্যস্ফীতি বাড়ার পূর্বাভাস এডিবির ◈ সাইক্লিংয়ে বাংলাদেশের হতাশা : একজন অসুস্থ আ‌রেকজন ব‌্যর্থ ◈ ম্যানহাটনে বোমা আতঙ্ক, প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেলের আশপাশে কড়া নিরাপত্তা (ভিডিও) ◈ তারেক–এরদোগান বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্কে নতুন সহযোগিতার দিগন্ত

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণাঞ্চলেও হবে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: নৌ প্রতিমন্ত্রী

আনিস তপন : [২] শনিবার (২৮ নভেম্বর) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনকালে কথা বলেেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।তিনি বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শেষ হলে দক্ষিণাঞ্চলে অনুরূপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

[৩] এসময় অন্যান্যের মধ্যে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট সার্জি লাস্টোকিন বলেন, প্রকল্পের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। রাশিয়া থেকে পাঠানো প্রকল্পের ভারি যন্ত্রপাতি পরিবহনে সহযোগিতা করায় জন্য নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রশংসা করেন।

[৪] উল্লেখ্য, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়া থেকে ভারি যন্ত্রপাতি মোংলা হয়ে পাকশী পর্যন্ত নৌপথে সহজে পৌঁছানোর জন্য নৌপরিবহন মন্ত্রণালয় ৯৫৬ কোটি টাকা ব্যয়ে মোংলা-চাঁদপুর-মাওয়া-গোয়ালন্দ-পাকশী নৌরুট খনন করছে। ইতোমধ্যে ভারি যন্ত্রপাতি নিয়ে ২২টি জাহাজ মোংলা থেকে পাকশী পৌঁছেছে। আরো তিনটি জাহাজ মোংলা থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহে পৌঁছবে।  ২০২৩ সালে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

  • সর্বশেষ