শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৫ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমের অপরাধে ১৬ বছরের কিশোরকে ১৯ দেখিয়ে মামলা

ডেস্ক নিউজ: এজাহারে ১৬ বছরের ছেলের বয়স ১৯ দেখিয়ে মামলার করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। বয়স বিপত্তিতে এখন কিশোর শোধনাগারের পরিবর্তে, এক মাসের বেশি সময় ধরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন ঐ কিশোর। হচ্ছেনা জামিনও।

প্রেমের টানে গত ১৯ অক্টোবর রাজশাহীর বাগমারার পাশের গ্রামে যায় কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী। আর সেখানেই বাধে বিপত্তি। কারণ প্রেমিকাও অষ্টম শ্রেণিতে পরে। খবর চ্যানেল ২৪

ওই প্রেমিক কিশোরকে গাছের সাথে বেঁধে ব্যাপক মারধর করে কিশোরীর স্বজনরা। পরে তুলে দেয়া হয় পুলিশে, মামলা করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনে।

জন্ম নিবন্ধনে ছেলেটির বয়স ১৬ হলেও, মামলার এজহারে বয়স দেখানো হয়েছে ১৯। এজন্য তাকে কিশোর শোধনাগারের পরিবর্তে রাখা হয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। মিলছে না জামিনও।

এজাহারে কেন কিশোরকে যুবক দেখানো হলো সেবিষয়ে উত্তর মেলেনি পুলিশের মুখে। উল্টো কাগজ দেখে পরবর্তী ব্যবস্থার দাবি রাজশাহী জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ইফতেখায়ের আলমের।

বিষয়টি নিয়ে কিশোরীর পরিবারে কাছে জানতে চাওয়া হলে কথা বলতে রাজি হননি কেউ। ২০ অক্টোবর থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আছেন ওই কিশোর। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়