শিরোনাম
◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির ◈ শেখ হাসিনাকে ছাপিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমনির ফেসবুকে ‘অশ্লীল’ স্ট্যাটাস

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। অল্প সময়ে যিনি অর্জন করেছেন দর্শকপ্রিয়তা। শুধু চলচ্চিত্রে ভালো অভিনয়ের জন্যই নয়, প্রশংসা কুড়িয়েছেন চলচ্চিত্রের বাইরে নানা কর্মকাণ্ডের জন্যও। সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ অ্যাক্টিভ। আবেদনময়ী এই অভিনেত্রীর ফ্যানের সংখ্যাও তাই ক্রমশ উর্ধ্বমুখী।

তবে পরী এবার আলোচনায় আসলেন ফেসবুকে ‘অন্যরকম’ এক স্ট্যাটাসের কারণে। বৃহস্পতিবার অভিনেত্রী তার ফেসবুক হ্যান্ডেলে লিখেন, জ্বর অসুখ হইলে জীবনের এক একটা..... (প্রকাশ অযোগ্য) আবিষ্কার করা যায়।


এর পরই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়। তবে মন্তব্যের ঘরে ঢুঁ মারলে ইতিবাচক ‘কমেন্ট’-ই লক্ষ্য করা যায়।

পরীর কথার সঙ্গে তাল মিলিয়ে সৈয়েদা এ্যানি হক নামে এক নেটিজেন মন্তব্য করেন। এছাড়া বাকি সব কমেন্টে মোটামুটি ‘সহমত’ টাইপের একই বক্তব্য পাওয়া গেছে।

সম্প্রতি পরীমনি তার জন্মদিনের পোশাকের রঙ নিয়ে সাংবাদিকদের সঙ্গে ‘ময়ূর’ এর ইংরেজি শব্দ ‘পিকক’ বলতে গিয়ে ‘ককপিট’ বলে ফেলেন। তাৎক্ষণিক তিনি আবার শুদ্ধ উচ্চারণটাই করেন। তবে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার ইংরেজি জানা বা না-জানা নিয়ে ‘ট্রল’ করতে থাকেন অনেকেই।

প্রসঙ্গত, পরীমনি অভিনীত রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমাটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দেশের স্কুল খুললেই সিনেমাটি মুক্তির দেয়ার পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়