শিরোনাম
◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী যুক্তরাজ্য ◈ দেশে জ্বালানি তেলের মজুদ আর কত দিন চলবে? ◈ ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার ◈ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শহিদুল ইসলাম: [২] গোপালগঞ্জের মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। মানববন্ধনের নের্তৃত্ব দেন নিহত সুমন খানের ভাই রাজু খান ও রিপন খান। মানববন্ধনে ফুলেরপাড় গ্রামবাসী সহ প্রায় ৪শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করে। এসময় মানববন্ধন চলাকালে আসামীদের গ্রেফতার ও ফাসির দাবি জানান বক্তারা।

[৪] মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এই ঘটনায় কয়েকজন আসামি গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

[৫] উল্লে¬খ্য গত ৩০ অক্টোবর শুক্রবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী খানের ছেলে সুমন খান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডিকেলে নিলে তার মৃত্যু হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়