শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:২৪ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওলামাদের সরকারের মুখোমুখি দাঁড় করানোর পাঁয়তারা হচ্ছে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলাম ও মুসলিম উম্মাহ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মহল ইসলামপন্থিদের বিরুদ্ধে চক্রান্তে মেতে উঠেছে। ওলামায়ে কেরামকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে বিশৃঙ্খলা বাধানোর পাঁয়তারা করছে। কালের কণ্ঠ

তিনি বলেন, মুক্তিযুদ্ধের দীর্ঘ ৫০ বছর পর এসে কে বা কারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামক সংগঠনের ব্যানারে দেশের শীর্ষ ধর্মীয় নেতা ও ওলামায়ে কেরামের বিরুদ্ধে মানহানিকর কথাবার্তা বলে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। ওই মহলটিকে এখনই চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় দেশে সম্প্রীতি নষ্ট করে দেশকে অনিশ্চিত গন্তব্যে নিয়ে যাবে।

বুধবার বিকেলে চরমোনাই মাহফিল প্রস্তুতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, আলহাজ খন্দকার গোলাম মাওলা, চরমোনাই ইউনিয়ন চেয়ারম্যান মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের প্রমুখ।

চরমোনাই পীর বলেন, দেশ, ইসলাম ও মানবতা আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। তাবৎ ইসলামবিদ্বেষী শক্তিগুলো আল-কুফরু মিল্লাতুন ওয়াহিদা হয়ে কাজ করছে। তিনি বলেন, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়