শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০১:৫৬ রাত
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোহাগ হাসান: [২] র‌্যাব-১২ অভিযান চালিয়ে নিষিদ্ধ ভারতীয় ৩৫২ বোতলফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে কে গ্রেফতার করেছে।

[৩] গ্রেফতারকৃত মো.রুবেল হোসেন (৩০), দিনাজপুর জেলার ফুলবাড়িয়া থানার বারকোনা গ্রামের মো. সোলেমানের ছেলে।

[৪] র‌্যাব-১২ জানায়, বুধবার ভোর রাতে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক মেজর গাফ্ফারুজ্জামান ও স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন সদানন্দপুর সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার নিকট হতে ৩৫২ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ও ১ টি সিম কার্ড উদ্ধার করা হয়।

[৫] সিরাজগঞ্জ সদর থানায় মামলা করে উদ্ধারকৃত আলামতসহ আসামীকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়