শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে বিরল প্রজাতির তক্ষকসহ পাচারকারী আটক

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকা থেকে ২টি বিরল প্রজাতির তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক হাজী মোহাম্মদ মনিরুল হকের (৬৫) বাড়ি কেরানীগঞ্জ।

[৩] মঙ্গলবার (২৪ নভেম্বর) সহকারি পুলিশ কমিশনার (কর্ণফুলি জোন) মো. ইয়াসির আরাফাত বান্দরবান থেকে ঢাকা যাওয়ার পথে একজনকে আটক করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘সকালে মোবাইল কোর্ট পরিচালনাকালে মনিরুল হক নামের এক ব্যক্তি বিশেষ প্রক্রিয়ায় এই ২টি তক্ষক নিয়ে ঢাকার পথে যাচ্ছিলো। তল্লাশি করে তক্ষকসহ তাকে আটক করা হয়। এসব তক্ষক প্রতারণামূলক কাজের জন্যও নেওয়া হতে পারে বলে ধারণা করছেন তিনি।

[৫] উদ্ধারকৃত বিরল প্রজাতির তক্ষক গুলোর ওজন আনুমানিক ১৫০ গ্রামের বেশি এবং লম্বা আনুমানিক ১৪ ইঞ্চি। জিজ্ঞাসাবাদে মনিরুল জানায়, ব্যবসায়িক লেনদেন মিটাতে বান্দরবান যান তিনি। ব্যবসার বেশ কিছু ব্যক্তির নিকট টাকা পাবেন। আর যাদের কাছ থেকে টাকা পাবেন তারা এই ২টি তক্ষক বিক্রি করে টাকা নিতে বলেছেন বলেও জানান মনিরুল। ওসি দুলাল মাহমুদ আরও বলেন, মনিরুল হক বান্দরবান থেকে তক্ষকটি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। প্রাণি গুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে এবং মনিরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়