শিরোনাম
◈ এখন থেকে প্রধানমন্ত্রী শনিবারও অফিস করবেন ◈ প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানদের সাক্ষাৎ ◈ এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল ◈ কে হ‌চ্ছেন রাষ্ট্রপতি ও স্পিকার? সবার নজরে খন্দকার মোশাররফ ও মঈন খান ◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২০, ০৪:১৪ সকাল
আপডেট : ২৪ নভেম্বর, ২০২০, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করলেন বাইডেন

রাশিদুল ইসলাম : [২] অ্যান্টনি ব্লিংকেন, জন কেরি ও জ্যাক সুলিভান এ তিনজনই ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তা রয়েছেন। সিএনএন/ফক্স

[৩] সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচনি প্রচারাভিযানের সময় বাইডেন বলেি ছলেন, তিনি ক্ষমতা হাতে পাওয়ার প্রথম দিনই যুক্তরাষ্ট্রকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন। বারাক ওবামার শাসনামলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। ব্লিংকেন ও সুলিভান দু’জনই ২০১৫ সালে জন কেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা হিসেবে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

[৪] জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তার মন্ত্রিসভার ছয় সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, “আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি।” জো বাইডেন মন্ত্রিসভার অপর তিন সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দার মায়োরকাস, জাতিসংঘে আমেরিকার স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস।

তবে বাইডেন এমন সময় তার সম্ভাব্য মন্ত্রিসভার সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যখন এখনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নির্বাচনি দল সাম্প্রতিক নির্বাচনের ফলাফল শেষমেষ  মেনে নিয়েছেন। যদিও তারা বেশ কয়েকটি অঙ্গরাজ্যে কথিত নির্বাচনি জালিয়াতি ও কারচুপির অভিযোগ উত্থাপন করেছেন। এসব অভিযোগের সবগুলো এরইমধ্যে খারিজ হয়ে গেলেও প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুমকি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়